ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

আদানির গোড্ডা কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

আদানির গোড্ডা কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ
ছবি: সংগ্রহ

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আদানি পাওয়ার এক বার্তায় জানায়, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিটটি ভোর ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি চালুর জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ওই ইউনিটের বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়।

কারিগরি ত্রুটি কাটিয়ে ইউনিটটি পুনরায় চালু হওয়ার পর আজ দুপুরে সেটি বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।

বিষয় : আদানি গোড্ডা_বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ_সরবরাহ জাতীয়_গ্রিড

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আদানির গোড্ডা কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আদানি পাওয়ার এক বার্তায় জানায়, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিটটি ভোর ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি চালুর জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ওই ইউনিটের বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়।

কারিগরি ত্রুটি কাটিয়ে ইউনিটটি পুনরায় চালু হওয়ার পর আজ দুপুরে সেটি বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x