লক্ষ্মীপুরের রামগঞ্জে গরু চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে বিএনপির এক নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা
মো. তাজুল ইসলাম রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড
বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন।
১০ নম্বর
ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু
ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া
স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয়
শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট ও গুরুতর অভিযোগে
মো. তাজুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব দায়িত্ব
থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন
বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু
জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী
বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
ঘটনার বিষয়ে
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর
গভীর রাতে নলচারা গ্রামের
হতদরিদ্র ফাতেমা আক্তারের গোয়ালঘর থেকে দুটি গরু
চুরির ঘটনা ঘটে। অভিযোগ
রয়েছে, তাজুল ইসলাম ও তাঁর সহযোগীরা
এ ঘটনায় জড়িত ছিলেন। পরে
চক্রের সদস্যরা একটি গরু বিক্রি
করে দেন এবং অন্য
গরুটি পাশের ভোলাকোট ইউনিয়নের টিওরী (৩ নম্বর) ওয়ার্ড
বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে লুকিয়ে রাখেন।
এ ঘটনায়
রামগঞ্জ থানায় একটি চুরির মামলা
করা হয়। মামলার সূত্র
ধরে অভিযান চালিয়ে পুলিশ চুরি হওয়া দুটি
গরুই উদ্ধার করেছে।
রামগঞ্জ থানার পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ও অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।