ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

বৃষ্টির দিনে জমবে যেসব খাবার

মো: রাকিবুল ইসলাম খান
মো: রাকিবুল ইসলাম খান লেখক

বৃষ্টির দিনে জমবে যেসব খাবার
ছবি: সংগ্রহ

বাইরে টুপটাপ বৃষ্টি। হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা, কিংবা সামনে গরম খিচুড়ির বাটি বর্ষার এমন আবহ অনেকের কাছেই আনন্দের। বৃষ্টির দিনে তাই এমন কিছু খাবার বেছে নিতে পারেন, যা একদিকে স্বাদ বাড়াবে, অন্যদিকে আবহাওয়ার আমেজও উপভোগ করতে সাহায্য করবে।

চা

বৃষ্টির দিনে এক কাপ গরম চা বা কফি বেশ আরাম দিতে পারে। সঙ্গে রাখতে পারেন শিঙাড়া কিংবা পেঁয়াজ, কাঁচা মরিচ সরষের তেল দিয়ে মাখানো মুড়ি। আদা চা বা গ্রিন টিও বেছে নিতে পারেন। চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। বৃষ্টির সময় মোবাইল সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে থেকে প্রিয়জনের সঙ্গে গল্প করতে করতে চা বা কফি খাওয়ার অভিজ্ঞতাও হতে পারে উপভোগ্য।

নুডলস

বৃষ্টিতে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে এলে ঝটপট নুডলস রান্না করে খেতে পারেন। ঝোল করে নুডলস রান্না করলেও স্বাদে ভিন্নতা আসতে পারে। এতে ডিম, পেঁয়াজ, টমেটো ধনেপাতা যোগ করলে স্বাদ গন্ধ আরও বাড়ে। দ্রুত তৈরি করা যায় বলে বৃষ্টির দিনে নুডলস হতে পারে সহজ একটি খাবার।

পপকর্ন

সিনেমা দেখা কিংবা অবসর সময় কাটানোর সময় হালকা নাশতা হিসেবে পপকর্ন খেতে পারেন। চায়ের সঙ্গেও এটি ভালো মানায়। ভুট্টা থেকে তৈরি পপকর্নে ফাইবারের পাশাপাশি বিভিন্ন ভিটামিন খনিজ উপাদান রয়েছে।

পাকোড়া

বৃষ্টির সঙ্গে মুচমুচে পাকোড়ারও যেন আলাদা সম্পর্ক। বৃষ্টির দিনে গরম পাকোড়া খেতে পারেন কেচাপ বা চাটনির সঙ্গে। আর সঙ্গে এক কাপ গরম চা থাকলে নাশতার আয়োজন আরও জমে উঠতে পারে।

স্যুপ

বৃষ্টির শীতল আবহে শরীরকে উষ্ণ রাখতে খেতে পারেন এক বাটি গরম স্যুপ। চিকেন, মাশরুম কিংবা বিভিন্ন সবজি দিয়ে সহজেই তৈরি করা যায় স্যুপ। পুষ্টিগুণের দিক থেকেও এটি হতে পারে ভালো একটি খাবার।

খিচুড়ি

বৃষ্টি আর খিচুড়ির কথা যেন একসঙ্গেই মনে আসে। গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা কিংবা ডিম ভাজি রাখতে পারেন। চাল-ডাল দিয়ে নরম খিচুড়ির পাশাপাশি সবজি দিয়ে নিরামিষ খিচুড়িও রান্না করা যায়। আর বাড়িতে ইলিশ থাকলে গরম খিচুড়ির সঙ্গে ইলিশের আয়োজনও হতে পারে বৃষ্টির দিনের বিশেষ খাবার।

বিষয় : লাইফস্টাইল খাবার ধোঁয়া ওঠা এক কাপ চা গরম খিচুড়ি

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টির দিনে জমবে যেসব খাবার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
বৃষ্টির দিনে জমবে যেসব খাবার
0:00 0:00
1.0x