ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনডো রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য রয়েছেন।

সোমবার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, দুর্ঘটনায় বিমানে থাকা কেউই বেঁচে নেই।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীকে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট তিনুবু। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

অ্যাভিয়েশন কর্মকর্তা ফেসটাস কিয়ামো বলেন, বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

এদিকে ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার পর সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় ঘটে যাওয়া বড় বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয় : নাইজেরিয়া বিমান দুর্ঘটনা সামরিক বিমান বোলা তিনুবু ওনডো

দৈনিক নবকাল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনডো রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য রয়েছেন।

সোমবার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, দুর্ঘটনায় বিমানে থাকা কেউই বেঁচে নেই।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীকে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট তিনুবু। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

অ্যাভিয়েশন কর্মকর্তা ফেসটাস কিয়ামো বলেন, বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

এদিকে ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার পর সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় ঘটে যাওয়া বড় বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x