ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি

মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে আটক
ছবি: সংগ্রহ

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৭) নামের এক নারীকে তাঁর ছেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় ঘটনা ঘটে।

নিহত শখের বানু ওই গ্রামের মৃত জিকুর হোসেনের স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা তাঁর ছেলে ইখলাসুর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের ভাষ্য, ইখলাসুর মাদকাসক্ত। মাদক সেবনের টাকা চাওয়া নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাঁর ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতেও টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে ভোররাতে ইখলাসুর মায়ের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জবাই করে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্তান তাঁর মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি জানান, সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর গ্রামের পার্শ্ববর্তী একটি স্থান থেকে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।

বিষয় : অপরাধ ঝিনাইদহ মহেশপুর মাদকাসক্তি হত্যা ব্রেকিং নিউজ

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে আটক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৭) নামের এক নারীকে তাঁর ছেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় ঘটনা ঘটে।

নিহত শখের বানু ওই গ্রামের মৃত জিকুর হোসেনের স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা তাঁর ছেলে ইখলাসুর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের ভাষ্য, ইখলাসুর মাদকাসক্ত। মাদক সেবনের টাকা চাওয়া নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাঁর ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতেও টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে ভোররাতে ইখলাসুর মায়ের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জবাই করে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্তান তাঁর মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি জানান, সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর গ্রামের পার্শ্ববর্তী একটি স্থান থেকে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে আটক
0:00 0:00
1.0x