রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৫৫টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন
ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত
উদ্ধার করা হয়েছে।
কোন বিভাগে কতজন গ্রেপ্তার
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার
ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫
জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৫,
মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৪১,
মিরপুরে ১২০, গুলশানে ৯৩
এবং উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন।
এ ছাড়া গোয়েন্দা বিভাগে
সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যা উদ্ধার হয়েছে
অভিযানে দুটি সুইচ গিয়ার,
২৭ কেজি ৫১০ গ্রাম
গাঁজা, ২৩১টি ইয়াবা ও ৫ গ্রাম
হেরোইন উদ্ধার করা হয়েছে বলে
জানিয়েছে পুলিশ।
এ ছাড়া একটি
এনা বাস, একটি ট্রাক,
১৭টি মোটরসাইকেল ও আটটি মোবাইল
ফোন উদ্ধার করা হয়।
পুলিশের অভিযানে ৫৯৭ দশমিক ৭৩
গ্রাম স্বর্ণালংকার এবং ২ লাখ
৬৭ হাজার টাকা চোরাই টাকা
উদ্ধার করা হয়েছে। পাশাপাশি
৪ ভরি ১৫ আনা
৫ রতি চোরাই স্বর্ণালংকার
এবং দুজন ভিকটিমকেও উদ্ধার
করা হয়েছে।
ডিএমপির কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।