ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: তারেক রহমান

মো: মনির হোসেন পাটোয়ারী
মো: মনির হোসেন পাটোয়ারী স্টাফ রিপোর্টার

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগ্রহ

২০২৪ সালের আগস্ট তরুণেরা পরিবর্তন এনেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণেরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ প্রতিরোধ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকার তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে।

তারেক রহমান বলেন, প্রতি সপ্তাহে এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার করি। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলি না। দেশকে পরিচ্ছন্ন সুস্থ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ দেশকে সুস্থ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিষয় : তারেক রহমান বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান তরুণ সমাজ

দৈনিক নবকাল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: তারেক রহমান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৪ সালের আগস্ট তরুণেরা পরিবর্তন এনেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণেরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ প্রতিরোধ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকার তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে।

তারেক রহমান বলেন, প্রতি সপ্তাহে এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার করি। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলি না। দেশকে পরিচ্ছন্ন সুস্থ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ দেশকে সুস্থ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x