পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে
দেশের ওপর থেকে মৌসুমি
বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। মৌসুমি
বায়ু বিদায়ের পর বাতাসের আর্দ্রতা
কমে ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা কমতে পারে।
আবহাওয়া
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি
বায়ু বর্তমানে বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর
মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল অবস্থায়
আছে। এরই মধ্যে দেশের
পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম
মৌসুমি বায়ু বিদায় নিয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে
দেশের অন্য এলাকাগুলো থেকেও
এর বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমি
বায়ুর বিদায়লগ্নে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার দেশের আকাশ অনেকটাই মেঘলা
ছিল। বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টিও হয়েছে। এদিন সবচেয়ে বেশি
বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে।
দেশের সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের
তেঁতুলিয়ায়। ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৪ মিলিমিটার।
বৃহস্পতিবার
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী
ও লক্ষ্মীপুরের রামগতিতে—৩৪ দশমিক ৫
ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক
৪ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির
পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমে আসা এবং
বাতাসের আর্দ্রতা কম থাকায় গত
কয়েক দিনের তুলনায় ভ্যাপসা গরমের অনুভূতি কিছুটা কমেছে।
আবহাওয়াবিদ
তরিফুল নেওয়াজ কবির বলেন, পশ্চিমা
লঘুচাপের প্রভাবে শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা থাকবে। তবে রংপুর ও
ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।
রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি
বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে
মৌসুমি বায়ু বিদায় নিলে
বাতাসের দিক পরিবর্তিত হয়ে
উত্তর-পশ্চিম অথবা উত্তর-পূর্ব
দিক থেকে প্রবাহিত হতে
পারে। এতে তাপমাত্রা খুব
বেশি না কমলেও বাতাসের
আর্দ্রতা কমবে। ফলে ভ্যাপসা গরমের
অনুভূতিও আরও কমতে পারে।
শনিবারের পর
কমতে
পারে
বৃষ্টির প্রবণতা
আবহাওয়া
অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে
বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও
এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি
হতে পারে। তবে এটি দুর্বল
অবস্থায় থাকতে পারে।
এই লঘুচাপের প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ফলে শনিবারের পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে।