ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

ইরানের হামলায় প্রায় ৭০০ মার্কিন সেনা আহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি। ছবি: সংগ্রহ

পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলাসহ বিভিন্ন সংঘর্ষে প্রায় ৭০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম। দাবির ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাতের ফলে মার্কিন সেনাদের মধ্যে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা বা ট্রমাটিক ব্রেন ইনজুরি (টিবিআই) নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আশঙ্কা থাকলেও সংঘাত কবে শেষ হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই।

ইরানি সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘর্ষে যুক্তরাষ্ট্রের প্রায় ৭০০ সেনা আহত হন। সামরিক কর্মকর্তাদের প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে বলা হয়, আহতদের বেশির ভাগই ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হলেও পরে আবার দায়িত্বে ফিরে গেছেন।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে ইরানি সংবাদমাধ্যম আরও দাবি করেছে, ইরানের সঙ্গে সংঘর্ষে মার্কিন বাহিনীর প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করা হচ্ছে। মার্কিন সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পর্যন্ত সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত এবং ৫০০এর বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: পার্সটুডে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি

বিষয় : যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ইরান মার্কিনসেনা পশ্চিমএশিয়া ড্রোনহামলা

দৈনিক নবকাল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ইরানের হামলায় প্রায় ৭০০ মার্কিন সেনা আহতের দাবি

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলাসহ বিভিন্ন সংঘর্ষে প্রায় ৭০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম। দাবির ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাতের ফলে মার্কিন সেনাদের মধ্যে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা বা ট্রমাটিক ব্রেন ইনজুরি (টিবিআই) নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আশঙ্কা থাকলেও সংঘাত কবে শেষ হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই।

ইরানি সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘর্ষে যুক্তরাষ্ট্রের প্রায় ৭০০ সেনা আহত হন। সামরিক কর্মকর্তাদের প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে বলা হয়, আহতদের বেশির ভাগই ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হলেও পরে আবার দায়িত্বে ফিরে গেছেন।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে ইরানি সংবাদমাধ্যম আরও দাবি করেছে, ইরানের সঙ্গে সংঘর্ষে মার্কিন বাহিনীর প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করা হচ্ছে। মার্কিন সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পর্যন্ত সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত এবং ৫০০এর বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: পার্সটুডে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x