ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

রিয়াল মাদ্রিদ থেকে ফিওরেন্তিনায় ধারে মাস্তানতুয়োনো

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগ্রহ

আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে এক মৌসুমের জন্য ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় ধারে পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ক্লাব পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ফিওরেন্তিনায় থাকবেন ১৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে ধারের চুক্তিতে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। ফলে আগামী মৌসুম শেষে ফিওরেন্তিনা চাইলেও মাস্তানতুয়োনোকে কিনতে পারবে না; তাঁকে রিয়াল মাদ্রিদেই ফিরতে হবে।

বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে গত বছর আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মাস্তানতুয়োনো। তবে স্প্যানিশ ক্লাবটিতে তাঁর অভিষেক মৌসুম প্রত্যাশা অনুযায়ী উজ্জ্বল ছিল না। ৩৫ ম্যাচে মাঠে নেমে তিনি গোল করেছেন মাত্র তিনটি। বেশির ভাগ ম্যাচেই বদলি হিসেবে খেলেছেন তিনি।

জাতীয় দলের হয়ে অবশ্য এরই মধ্যে ইতিহাস গড়েছেন মাস্তানতুয়োনো। গত বছরের জুনে আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯৬ দিন। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন তিনি।

রিয়ালে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া এবং প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার কারণে ২০২৬ ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি তাঁর। ফিওরেন্তিনায় এক মৌসুম নিয়মিত খেলার সুযোগ পেলে ক্যারিয়ার নতুনভাবে গুছিয়ে নেওয়ার পাশাপাশি নিজের সামর্থ্য আরও মেলে ধরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাস্তানতুয়োনো। তিনি বলেন, ‘আমার জন্য এটি বিশেষ একটি দিন। দারুণ ইতিহাসসমৃদ্ধ এই ক্লাবে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে ছিলাম।

রিয়াল মাদ্রিদের প্রত্যাশা, ফিওরেন্তিনায় নিয়মিত খেলার সুযোগ পেয়ে এই তরুণ আর্জেন্টাইন আরও পরিণত হয়ে উঠবেন এবং ভবিষ্যতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বিষয় : ফুটবল রিয়াল মাদ্রিদ ফিওরেন্তিনা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো আর্জেন্টিনা

দৈনিক নবকাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রিয়াল মাদ্রিদ থেকে ফিওরেন্তিনায় ধারে মাস্তানতুয়োনো

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x