ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

ডিএমেই টাকা পাঠানোর সুবিধা আনছে টিকটক

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক

ডিএমেই টাকা পাঠানোর সুবিধা আনছে টিকটক
ছবি: সংগ্রহ

সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে এবার সরাসরি অর্থ লেনদেনের সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে টিকটক। নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা ডাইরেক্ট মেসেজের (ডিএম) মাধ্যমেই একে অন্যকে টাকা পাঠাতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ, ব্লুমবার্গের বরাত দিয়ে জানিয়েছে, টিকটকের নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করেই এই লেনদেনের সুযোগ দেওয়া হতে পারে। আইফোনের জন্য টিকটক অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে নতুন ফিচারটির অস্তিত্বের তথ্য পাওয়া গেছে।

প্রস্তাবিত ব্যবস্থায় কোনো ব্যবহারকারী টাকা পাঠালে প্রাপক নির্দিষ্ট একটি বোতামে চাপ দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন। লেনদেনের সঙ্গে ছোট বার্তা যুক্ত করার সুবিধাও থাকতে পারে।

তবে টিকটক জানিয়েছে, সুবিধাটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। কবে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি।

বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটায় টিকটকের পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। নতুন ফিচার চালু হলে একই প্ল্যাটফর্মে কেনাকাটার পাশাপাশি ব্যবহারকারীদের মধ্যে সরাসরি অর্থ লেনদেনের সুযোগও তৈরি হবে।

আর্থিক সেবায় টিকটকের আগ্রহ অবশ্য এর আগেও দেখা গেছে। চলতি বছরের মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে ঋণ অর্থ লেনদেনসংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি চেয়েছিল টিকটক।

সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও নিজেদের সেবার পরিধি বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। উন্নত সার্চ, অনলাইন কেনাকাটা, স্থানীয় স্থান খোঁজার ম্যাপ, গেমিং হোটেল বুকিংয়ের পর এবার অর্থ লেনদেনের ক্ষেত্রেও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে তারা।

বিশ্লেষকদের ধারণা, নতুন সুবিধা চালু হলে ভেনমো জেলের মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে টিকটক। একই পথে এগোচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও। প্রতিষ্ঠানটি সম্প্রতি যুক্তরাষ্ট্রেএক্স মানিসেবা চালু করেছে।

তবে টিকটকের অর্থ লেনদেন সুবিধাটি এখনো পরীক্ষামূলক উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে এটি শেষ পর্যন্ত বিশ্বব্যাপী চালু হবে কি না কিংবা কোন কোন দেশে প্রথমে পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়।

বিষয় : প্রযুক্তি টিকটক টিকটক ডিজিটাল পেমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ডিএমেই টাকা পাঠানোর সুবিধা আনছে টিকটক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
ডিএমেই টাকা পাঠানোর সুবিধা আনছে টিকটক
0:00 0:00
1.0x