চট্টগ্রামের পটিয়ায় সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২৫ কোটি চারা গাছ রোপণের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন,
‘বিগত ১৭ বছরে দেশের
শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। শিক্ষাবান্ধব
পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক
রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে। শিক্ষার্থীদের
বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নানা
উদ্যোগ গ্রহণ করেছে।’
চট্টগ্রাম মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ডের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযানের প্রথম ধাপে পটিয়া আবদুস
সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে
৫০০টি চারা বিতরণ করা
হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপপরিচালক অধ্যাপক মুহাম্মদ একরামুল হক ও সচিব
অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম।
আবদুস সোবহান
রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক এটিএম তোহার স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বক্তব্য
দেন সাবেক মেয়র নুরুল ইসলাম,
এস আলম কলেজিয়েট স্কুল
অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোরশেদ আলম, পটিয়া আদর্শ
উচ্চ বিদ্যালয়ের সভাপতি গাজী আবু তাহের,
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন ও
হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক শ্যামল দে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ আকতার ও শিক্ষক নুরুল আমিন।