রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী, ওই দিন বেলা ১১টা ১৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বিমানবন্দর
থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে যাবেন। এরপর দুপুর সাড়ে
১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং
দুপুর ১টা ২৫ মিনিটে
হযরত শাহপরান (রহ.)-এর মাজার
জিয়ারত করবেন।
বেলা
সাড়ে ৩টায় নগরভবনের সামনে
সিলেট সিটি করপোরেশনের (সিসিক)
আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি।
কর্মসূচি শেষে রাত ৮টায়
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে
সিলেট ছাড়ার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির
কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো.
লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো
হয়েছে।
সফর
ঘিরে
প্রস্তুতি
রাষ্ট্রপতির
আগমনকে কেন্দ্র করে সিলেট নগরে
ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও
আলোকসজ্জা করা হয়েছে। গুরুত্বপূর্ণ
সড়ক ও এলাকা পরিচ্ছন্ন
করার পাশাপাশি রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ
এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার
বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি
ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক
আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজার এলাকা
ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সফর
উপলক্ষে সিসিকের নেওয়া প্রস্তুতির অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজ নেন।
সিসিক
প্রশাসক বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরের
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজে সিলেট
সিটি করপোরেশন নিয়মিত কাজ করে আসছে।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব
কাজ আরও গতিশীল করা
হয়েছে।
জোরদার নিরাপত্তাব্যবস্থা
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনও সার্বিক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সফর উপলক্ষে গত শনিবার সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।