রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও গ্যাস আমদানি করা ভারতসহ অন্যান্য দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে এগিয়ে নেওয়ার প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার ২১৪-২১১ ভোটে ‘লিন্ডসে গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট, ২০২৬’ নামের বিলটি পরবর্তী ধাপে নেওয়ার প্রস্তাব পাস হয়।
বিলটি আইনে
পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পকে রাশিয়া থেকে তেল ও
গ্যাস কেনার দায়ে ভারতসহ অন্যান্য
দেশের ওপর ১০০ শতাংশ
পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে। একই সঙ্গে
ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা
আরও সম্প্রসারণের সুযোগও থাকবে।
এর আগে
গত ৭ আগস্ট মার্কিন
সিনেটে ৮৬-১১ ভোটে
বিলটি পাস হয়। বিলটিতে
রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাতের
ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত
‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধেও ব্যবস্থা
নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
বিলটি আইনে
পরিণত হলে রাশিয়ার প্রধান
তেল আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ
পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হবে। এসব দেশের
মধ্যে ভারত ও চীন
রয়েছে।
তবে বিলটি
নিয়ে আপত্তি জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিকস।
তাঁর অভিযোগ, পর্যাপ্ত নিয়ন্ত্রণ বা সুরক্ষা ব্যবস্থা
ছাড়াই প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দেবে এই বিল।
প্রতিনিধি পরিষদে
চূড়ান্ত ভোটের পর বিলটি প্রেসিডেন্টের
স্বাক্ষরের জন্য পাঠানো হবে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তেল বাণিজ্য অর্থায়নে
ভূমিকা রাখছে এমন অবস্থান নিয়েছে
যুক্তরাষ্ট্র।
সূত্র:
দ্য
নিউ
ইন্ডিয়ান এক্সপ্রেস