ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু উদ্ধার, হাসপাতালে পুলিশের তদারকি

ছবি: সংগ্রহ

রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা নয় মাস বয়সী শিশু ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। বর্তমানে শিশুটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর একটি শিশু মুমূর্ষু অবস্থায় পড়ে থাকার খবর পায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।

পরে শিশুটির বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন ফাতেমার জন্য প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণে সার্বিক সহযোগিতা ও তদারকি অব্যাহত রয়েছে।

বিষয় : ডিএমপি মানবিক পুলিশিং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

দৈনিক নবকাল

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু উদ্ধার, হাসপাতালে পুলিশের তদারকি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা নয় মাস বয়সী শিশু ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। বর্তমানে শিশুটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর একটি শিশু মুমূর্ষু অবস্থায় পড়ে থাকার খবর পায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।

পরে শিশুটির বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন ফাতেমার জন্য প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণে সার্বিক সহযোগিতা ও তদারকি অব্যাহত রয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x