ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় কমিউনিটি ব্যাংকের ৫ লাখ টাকা অনুদান

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় কমিউনিটি ব্যাংকের ৫ লাখ টাকা অনুদান
ছবি: সংগ্রহ

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকটির চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড। এতে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা দিতে এ অনুদান দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পায়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হলে তাদের মেধা বিকাশের পাশাপাশি দেশে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহও বাড়বে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকটির পরিচালক ও পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি (সেবা) আহম্মদ মুঈদ।

ব্যাংকটি সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এ অনুদান দিয়েছে।

বিষয় : কমিউনিটি ব্যাংক শিক্ষা সহায়তা ট্রাস্ট বিজ্ঞান অলিম্পিয়াড সিএসআর

দৈনিক নবকাল

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় কমিউনিটি ব্যাংকের ৫ লাখ টাকা অনুদান

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x