সেবার মানসিকতা ছাড়া চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা যেন কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দুপুর
১২টার
দিকে
ডক্টরস
অ্যাসোসিয়েশন অব
বাংলাদেশের (ড্যাব)
৩৭তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত
চিকিৎসক সমাবেশে তিনি
এসব
কথা
বলেন।
তারেক রহমান
বলেন,
বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম
লক্ষ্য
হলো
‘প্রিভেনশন ইজ
বেটার
দ্যান
কিওর’। অর্থাৎ রোগ
হওয়ার
পর
চিকিৎসার পাশাপাশি রোগ
প্রতিরোধের ওপরও
গুরুত্ব দেওয়া
হচ্ছে।
শুরু
থেকেই
মানুষকে রোগের
কারণ,
প্রতিরোধ ও
স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতন
করা
গেলে
অনেক
রোগের
প্রকোপ
কমানো
সম্ভব।
এ প্রসঙ্গে মার্কিন উদ্ভাবক ও
ব্যবসায়ী টমাস
এডিসনের একটি
বক্তব্যের কথা
উল্লেখ
করেন
প্রধানমন্ত্রী। তিনি
বলেন,
ভবিষ্যতের চিকিৎসকের কাজ
শুধু
ওষুধ
দেওয়া
নয়;
রোগীর
শরীরের
যত্ন,
খাদ্যাভ্যাস এবং
রোগের
কারণ
ও
প্রতিরোধ সম্পর্কে সচেতন
করাও
চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ—এমন ধারণা এডিসনের বক্তব্যে পাওয়া
যায়।
তারেক রহমান
বলেন,
এই
চিন্তার সঙ্গে
সরকারের বর্তমান স্বাস্থ্যনীতির মিল
রয়েছে।
রোগ
প্রতিরোধে গুরুত্ব দিয়ে
সরকার
আরও
এক
লাখ
স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ
নিয়েছে। এসব
স্বাস্থ্যকর্মী সাধারণ
মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ
প্রতিরোধ ও
স্বাস্থ্য সচেতনতার বিষয়ে
সহযোগিতা করবেন।
তবে স্বাস্থ্যকর্মীদের যথাযথ
প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার
ওপর
গুরুত্ব দেন
প্রধানমন্ত্রী।
জ্বালানি খাতের
প্রসঙ্গ তুলে
তারেক
রহমান
বলেন,
দেশের
জ্বালানি খাত
অস্থিতিশীল করতে
একটি
চক্র
সক্রিয়
রয়েছে।
জ্বালানি সমস্যা
সমাধানে সরকার
বিভিন্ন পরিকল্পনা নিয়ে
কাজ
করছে
বলেও
জানান
তিনি।
এর আগে
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী। এ
সময়
জাতীয়
সংসদ
প্রাঙ্গণে তিনি
একটি
নিমগাছের চারা
রোপণ
করেন।
তাঁর
সহধর্মিণী ডা.
জুবাইদা রহমানও
একটি
গাছের
চারা
রোপণ
করেন।
জাতীয় সংগীত
শেষে
দলীয়
পতাকা
উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু
হয়।
চিকিৎসক সমাবেশ
শুরুর
আগে
প্রধানমন্ত্রী ও
তাঁর
সহধর্মিণী শান্তির প্রতীক
হিসেবে
দুটি
পায়রা
উড়ান।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।