ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

হাম-রুবেলা টিকায় লক্ষ্যমাত্রা ছাড়াল, টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ শিশু

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

হাম-রুবেলা টিকায় লক্ষ্যমাত্রা ছাড়াল, টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ শিশু
হামের টিকা। প্রতীকী ছবি

চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত সারাদেশে কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক শতাংশ শিশু টিকার আওতায় এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সরকার দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করে। এর প্রথম ধাপে এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়।

এরপর দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ময়মনসিংহএই চার সিটি করপোরেশনে টিকাদান শুরু করা হয়। সর্বশেষ ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনো চলমান।

তবে দেশে এখনো হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম প্রতিরোধে সরকার নতুন করে ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতে সারাদেশে প্রায় কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে টিকাদানের হার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রা ছিল কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়া। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা নিয়েছে কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু।

বিভাগভিত্তিক টিকাদান

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন, ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন এবং সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।

সিটি করপোরেশনগুলোর মধ্যে বরিশালে ৪৪ হাজার ১১৯ জন, চট্টগ্রামে লাখ ৩৬ হাজার ৮৭০ জন, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩ জন, ঢাকা উত্তরে লাখ ৫৭ হাজার ৬৮৮ জন, ঢাকা দক্ষিণে লাখ ১৮ হাজার ৯৭২ জন, গাজীপুরে লাখ হাজার ৯২৭ জন, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭ জন, খুলনায় ৯৬ হাজার ৭৯২ জন, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫ জন, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯ জন, রংপুরে ৮২ হাজার ২৫৩ জন এবং সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন শিশু টিকা নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি সরকারের বাড়তি তৎপরতার অংশ।

তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য, যাতে কোনো শিশু টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।

বিষয় : শিশুস্বাস্থ্য টিকাদান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয়

দৈনিক নবকাল

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হাম-রুবেলা টিকায় লক্ষ্যমাত্রা ছাড়াল, টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ শিশু

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x