ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যুদ্ধ, জলবায়ু ও এআই গুরুত্ব পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের অধিবেশন। সাধারণ বিতর্কে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের রাষ্ট্র সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবারের অধিবেশনে ইরান, গাজা, ইউক্রেন, সুদান, কঙ্গো মিয়ানমারের সংঘাত গুরুত্ব পাবে। যুদ্ধের কারণে জ্বালানি পণ্য সরবরাহে বিঘ্ন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও আলোচনা হবে।

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রযুক্তিটির দ্রুত বিকাশের বিপরীতে বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা এখনো সীমিত। এআই নিয়ে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রযুক্তি খাতের কয়েকজন নেতা এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব উদ্বেগকেহোক্সহিসেবে অভিহিত করেছেন।

জলবায়ু সংকট নিয়েও থাকছে বিশেষ আয়োজন। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উন্নত উন্নয়নশীল দেশ, জলবায়ু ঝুঁকিপূর্ণ রাষ্ট্র এবং প্রধান জ্বালানি উৎপাদক ভোক্তা দেশগুলোর নেতারা জলবায়ু সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা জলবায়ু ন্যায়বিচার নিয়ে আলোচনা করবেন।

এদিকে জাতিসংঘের সংস্কার আর্থিক সংকটও আলোচনায় থাকবে। নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়ে ১৯৩ সদস্যরাষ্ট্র একটি বিস্তৃত সংস্কার প্যাকেজে সম্মত হলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আগামী ৩১ ডিসেম্বর মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হচ্ছে। তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়েও কূটনৈতিক তৎপরতা চলছে।

জাতিসংঘের আর্থিক সংকটের প্রভাব পড়ছে শান্তিরক্ষা মানবিক সহায়তা কার্যক্রমেও। যুক্তরাষ্ট্র বকেয়া চাঁদার একটি অংশ পরিশোধ করায় চলতি বছর সাধারণ পরিষদে দেশটির ভোটাধিকার হারানোর আশঙ্কা আপাতত এড়ানো গেছে। তবে অর্থসংকটের কারণে বিভিন্ন কার্যক্রমে কাটছাঁটের চাপ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সাধারণ পরিষদে বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার বক্তব্য দেওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের। বৃহস্পতিবার ভাষণ দেবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তবে কয়েকজন গুরুত্বপূর্ণ বিশ্বনেতা এবারের অধিবেশনে সরাসরি উপস্থিত থাকছেন না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিউইয়র্কের পরিবর্তে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তাঁর পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘে প্রতিনিধিত্ব করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সফর বাতিল করেছেন।

যুদ্ধ-সংঘাত, জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক সংকটের পাশাপাশি এআই এবং জাতিসংঘের সংস্কারসব মিলিয়ে এবারের অধিবেশনে বৈশ্বিক নানা সংকট চ্যালেঞ্জ আলোচনার কেন্দ্রে থাকছে।

সূত্র: এপি নিউজ রয়টার্স

বিষয় : আন্তর্জাতিক গাজা ইরান জাতিসংঘ ইউক্রেন

দৈনিক নবকাল

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যুদ্ধ, জলবায়ু ও এআই গুরুত্ব পাচ্ছে

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x