রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তদন্ত কমিটি গঠন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলায় চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন।
হামলার পর
সাংবাদিকেরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা,
গ্রেপ্তার ও
শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার
দাবি
জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকালের মধ্যে
মামলা
করার
আশ্বাস
দিলে
তাঁরা
আপাতত
কর্মসূচি থেকে
সরে
আসেন।
তবে
সোমবার
বেলা
১১টায়
রবীন্দ্র ভবনের
সামনে
মানববন্ধনের ঘোষণা
দিয়েছেন সাংবাদিকেরা।
তদন্ত কমিটি
গঠন
না
হওয়ায়
ক্ষোভ
প্রকাশ
করেছেন
সাংবাদিকেরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.
মামুনুর রশীদ
বলেন,
উপাচার্য অধ্যাপক ড.
ফরিদুল
ইসলাম
ক্যাম্পাসে নেই।
তিনি
বিকেলে
ফিরলে
তদন্ত
কমিটি
গঠন
করা
হবে।
হামলার ঘটনায়
বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্রদলের সহসভাপতি আহসান
হাবিবসহ কয়েকজন
নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ
উঠেছে।
আহত
সাংবাদিকদের মধ্যে
রয়েছেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের
আরিফ
উজ্জামান কোরবান,
আগামীর
সময়ের
জাহিদুল ইসলাম,
দ্য
ডেইলি
স্টারের নূর
আহসান
মৃদুল
এবং
দৈনিক
সমকালের মাঈনুল
ইসলাম
রাজু।
সাংবাদিকেরা অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা,
দুপুর
১২টার
মধ্যে
গ্রেপ্তার নিশ্চিত, হামলায়
জড়িত
শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল
এবং
পড়াশোনা শেষ
করা
ব্যক্তিদের সনদ
বাতিলের দাবি
জানিয়েছেন। একই
সঙ্গে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন—এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ
নিষিদ্ধ করার
দাবিও
রয়েছে।