ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চার লাইনের একটি ছড়া পোস্ট করেন তিনি। ছড়াটিতে ‘গেরুয়া’ শব্দের বারবার ব্যবহার নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে নানা জল্পনা।
অরিজিতের গোপন
এক্স-হ্যান্ডেল থেকে দেওয়া পোস্টে
লেখা
হয়,
‘হে
গেরুয়া বসনধারী! আপনার
কথা
না
শুনে
কি
পারি?
গেরুয়ার ভয়ে
করি
গেরুয়ার জয়গান,
গেরুয়াময় হয়েছে
আমার
প্রাণ।’
পোস্টটি সামনে
আসার
পর
অনেকেই
এর
মধ্যে
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির প্রতি
ইঙ্গিত
খুঁজছেন। তবে
এ
বিষয়ে
গায়ক
নিজে
বিস্তারিত কিছু
জানাননি।
রাজনৈতিক ইঙ্গিত, নাকি নিছক
কবিতা?
সাধারণ জীবনযাপন ও
নিজস্ব
গায়কীর
জন্য
পরিচিত
অরিজিৎ
সিং
নিজের
মতো
করে
জীবনযাপন এবং
মত
প্রকাশের জন্যও
আলোচিত। পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল
প্রকাশের দিনে
তাঁর
ছড়ায়
‘গেরুয়া’
শব্দটির বারবার
ব্যবহার নতুন
করে
কৌতূহল
তৈরি
করেছে।
কেউ কেউ
মনে
করছেন,
পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং
বিজেপির উত্থান
নিয়ে
আত্মব্যঙ্গ বা
তির্যক
মন্তব্য করেছেন
অরিজিৎ। আবার
অন্যদের ধারণা,
কোনো
রাজনৈতিক বার্তা
দেওয়ার
উদ্দেশ্যে নয়,
বরং
নিজস্ব
কাব্যিক ভঙ্গিতেই মনের
ভাব
প্রকাশ
করেছেন
তিনি।
তবে পোস্টটির প্রকৃত
উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার
মতো
কোনো
ব্যাখ্যা এখনো
পাওয়া
যায়নি।
আগেও আন্দোলনের বিষয়ে
সরব
হয়েছেন
এর আগে
আরজি
করের
ঘটনা
ঘিরে
আন্দোলনের সময়
অরিজিৎ
সিংয়ের
‘আর
কবে’
গান
নাগরিক
আন্দোলনে নতুন
মাত্রা
যোগ
করেছিল। পরে
নিট
আন্দোলন নিয়েও
নরেন্দ্র মোদি
সরকারের সমালোচনা করেছিলেন তিনি।
এসব ঘটনার
কারণে
অরিজিতের নতুন
পোস্টটিকেও অনেকে
তাঁর
রাজনৈতিক অবস্থান ও
সমসাময়িক ঘটনাবলি নিয়ে
ভাবনার
সঙ্গে
মিলিয়ে
দেখছেন।
এদিকে পোস্টটি প্রকাশের পর
সামাজিক যোগাযোগমাধ্যমে তা
ছড়িয়ে
পড়ে।
তবে
‘গেরুয়া’
নিয়ে
লেখা
এই
চার
লাইনের
ছড়া
রাজনৈতিক কটাক্ষ,
নাকি
কেবল
কাব্যিক অভিব্যক্তি—সে
বিষয়ে
এখনো
মুখ
খোলেননি সংগীতশিল্পী।
সূত্র: হিন্দুস্তান টাইমস