ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আর আগের অবস্থায় ফিরবে না: রেজাই

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। ছবি: সংগ্রহ

যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র ছাড় দিলেও তা তেহরানের দাবির তুলনায় যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের কূটনীতিতে পরিবর্তন এসেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আর আগের অবস্থায় ফিরবে না। ইরানের সব শর্ত পূরণে ওয়াশিংটনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

রেজাইয়ের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মার্কিন নৌবাহিনীর ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন তিনি।

সমঝোতা বাস্তবায়ন নিয়ে বিরোধ

ইরানের দাবি অনুযায়ী, ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং সামরিক অভিযান বন্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমোদন ও সমন্বয়ের শর্ত রয়েছে বলেও দাবি করেছে তেহরান।

তবে ইরানের অভিযোগ, সমঝোতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করছে। এ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখবে তেহরান

ইরান জানিয়েছে, যুদ্ধ বন্ধে দেওয়া সাতটি শর্ত পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। এই পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে।

সূত্র: প্রেসি টিভি

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান ইরানের সাত শর্ত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ

দৈনিক নবকাল

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আর আগের অবস্থায় ফিরবে না: রেজাই

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x