ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

থানায় হাজিরা দিলেন না অভিষেক, চাইলেন ৪৮ ঘণ্টা সময়

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগ্রহ

ক্যামাক স্ট্রিটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও সোমবার শেক্সপিয়র সরণি থানায় হাজির হননি তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমেল করে তিনি জানিয়েছেন, হাজিরার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন।

আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুযায়ী, রোববার কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে তলবের নোটিস দিয়ে আসে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে তিনি হাজির না হয়ে ইমেলের মাধ্যমে সময় চেয়েছেন।

গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরের একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ, কলকাতা পুরসভার কর্মকর্তা ও তৃণমূল নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, ভবনের ছাদে উঠে পুলিশ বিলবোর্ডটি খুলে দেয়। পুলিশের বক্তব্য ছিল, বিলবোর্ডটি বেআইনিভাবে ও বিপজ্জনক অবস্থায় ঝুলছিল, যা এলাকাবাসীর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

ওই ঘটনায় তিনটি এফআইআর করে তদন্ত করছে পুলিশ। এর আগে একবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে তিনি হাজির হয়েছিলেন। এবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার পুলিশ তাঁকে তলবের নোটিস দিতে বাড়িতে গেলেও তিনি দিল্লিতে থাকায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। শনিবার কলকাতায় ফেরার পর রোববার তাঁর বাড়িতে নোটিস পৌঁছে দেয় পুলিশ। তবে সোমবার তিনি হাজির হননি।

সূত্র: আনন্দবাজার 

বিষয় : ভারত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস পুলিশি তদন্ত

দৈনিক নবকাল

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

থানায় হাজিরা দিলেন না অভিষেক, চাইলেন ৪৮ ঘণ্টা সময়

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ক্যামাক স্ট্রিটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও সোমবার শেক্সপিয়র সরণি থানায় হাজির হননি তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমেল করে তিনি জানিয়েছেন, হাজিরার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন।

আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুযায়ী, রোববার কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে তলবের নোটিস দিয়ে আসে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে তিনি হাজির না হয়ে ইমেলের মাধ্যমে সময় চেয়েছেন।

গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরের একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ, কলকাতা পুরসভার কর্মকর্তা ও তৃণমূল নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, ভবনের ছাদে উঠে পুলিশ বিলবোর্ডটি খুলে দেয়। পুলিশের বক্তব্য ছিল, বিলবোর্ডটি বেআইনিভাবে ও বিপজ্জনক অবস্থায় ঝুলছিল, যা এলাকাবাসীর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

ওই ঘটনায় তিনটি এফআইআর করে তদন্ত করছে পুলিশ। এর আগে একবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে তিনি হাজির হয়েছিলেন। এবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার পুলিশ তাঁকে তলবের নোটিস দিতে বাড়িতে গেলেও তিনি দিল্লিতে থাকায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। শনিবার কলকাতায় ফেরার পর রোববার তাঁর বাড়িতে নোটিস পৌঁছে দেয় পুলিশ। তবে সোমবার তিনি হাজির হননি।

সূত্র: আনন্দবাজার 

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x