ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন। সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি জাদুঘরের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সময় তিনি সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র স্মারক পরিদর্শন করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা আত্মত্যাগের স্মৃতিচারণ করেন জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ বিজয়ের ইতিহাস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনার আয়োজন করা হয়।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামী আগস্ট (বৃহস্পতিবার) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। ওই দিন তার সরকারি বাসভবন গণভবনে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

এর তিন দিন পর, আগস্ট অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরে সেই সরকারের উদ্যোগে গণভবনে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণ করেজুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

বিষয় : সংস্কৃতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর JulyUprising History Dhaka

দৈনিক নবকাল

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন। সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি জাদুঘরের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সময় তিনি সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র স্মারক পরিদর্শন করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা আত্মত্যাগের স্মৃতিচারণ করেন জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ বিজয়ের ইতিহাস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনার আয়োজন করা হয়।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামী আগস্ট (বৃহস্পতিবার) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। ওই দিন তার সরকারি বাসভবন গণভবনে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

এর তিন দিন পর, আগস্ট অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরে সেই সরকারের উদ্যোগে গণভবনে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণ করেজুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x