বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার রাজধানীর
গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিএমএর
সভাপতি শওকত আজিজ রাসেল
এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ
প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ইভেন্ট অর্গানাইজারের
সহযোগিতায় বিশ্বমানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা) আয়োজন
করা হবে। এর মাধ্যমে
বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন, নতুন বাজার সম্প্রসারণ
এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো
হয়, প্রদর্শনীর পরিচালনা ও আর্থিক স্বচ্ছতা
নিশ্চিত করতে বিটিএমএ ও
বিজিএমইএর পাঁচজন করে প্রতিনিধিকে নিয়ে
১০ সদস্যের একটি যৌথ কমিটি
গঠন করা হবে। কমিটির
চেয়ারম্যানের দায়িত্ব দুই সংগঠনের মধ্যে
পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। প্রথম বছর
চেয়ারম্যান হবে বিটিএমএ এবং
কো-চেয়ারম্যান হবে বিজিএমইএর প্রতিনিধি।
বিজিএমইএর সভাপতি
মাহমুদ হাসান খান বলেন, বিশ্বজুড়ে
পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গ্রিন
টেকনোলজির ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশের পোশাকশিল্পকে এই পরিবর্তনের অগ্রভাগে
রাখাই তাদের লক্ষ্য। তিনি বলেন, এ
উদ্যোগ উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং
পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।
বিটিএমএর সভাপতি
শওকত আজিজ রাসেল বলেন,
টেক্সটাইল ও পোশাক খাত
পরস্পরনির্ভরশীল। এই সমঝোতা শুধু
একটি প্রদর্শনী আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি প্রযুক্তি
হস্তান্তর, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষতা উন্নয়নের
একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উভয় সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি স্থানান্তর এবং নতুন আন্তর্জাতিক বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরির সুযোগ আরও বিস্তৃত হবে।