ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, গেটে আগুন

শেখ হাসিনা ও সাকিব আল হাসান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ে সাকিব আল হাসান যুক্ত হওয়ার অভিযোগে কয়েকটি মোটরসাইকেলে করে আসা বিক্ষুব্ধ জনতা তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির স্টিলের গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তারা চলে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন সাকিব আল হাসান। এছাড়া জুলাই আন্দোলনকে ঘিরে ঢাকায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিষয় : রাজনীতি সমসাময়িক মাগুরা সাকিব আল হাসান

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, গেটে আগুন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ে সাকিব আল হাসান যুক্ত হওয়ার অভিযোগে কয়েকটি মোটরসাইকেলে করে আসা বিক্ষুব্ধ জনতা তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির স্টিলের গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তারা চলে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন সাকিব আল হাসান। এছাড়া জুলাই আন্দোলনকে ঘিরে ঢাকায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x