ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

তুমি আর বাংলাদেশে নেই, মিরাজকে স্টার্ক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক

তুমি আর বাংলাদেশে নেই, মিরাজকে স্টার্ক
ছবি: সংগ্রহ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের ব্যাটসম্যানদের দাপটে অস্ট্রেলিয়ার জন্য হতাশার হয়ে উঠেছিল। দিনের শেষভাগে সেই হতাশারই যেন প্রকাশ ঘটল মেহেদী হাসান মিরাজকে ঘিরে। বাংলাদেশের এই অলরাউন্ডারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় আম্পায়ার কুমারা ধর্মসেনাকে।

ঘটনার সূত্রপাত মিরাজের রান নেওয়া নিয়ে। স্টার্কের করা ২১তম ওভারের পঞ্চম বলে পয়েন্টের দিকে বল ঠেলে রান নিতে ছুটছিলেন মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, রান নেওয়ার সময় ব্যাটসম্যানদের পিচের মাঝের সুরক্ষিত অংশ এড়িয়ে চলতে হয়। কিন্তু বলের দিকে নজর রাখতে গিয়ে একপর্যায়ে মিরাজ পিচের মাঝ দিয়েই দৌড়ান।

বিষয়টি আম্পায়ার ধর্মসেনার নজরে পড়ে। রান শেষ হওয়ার আগেই তিনি মিরাজকে ডেকে সতর্ক করেন। মিরাজও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্য ছিল, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী ছিল, তা তিনি বুঝতে পারেননি।

বিষয়টি সেখানেই শেষ হতে পারত। কিন্তু মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক কড়া ভাষায় বলেন, উইকেট থেকে সরে যাও। তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

স্টার্কের সঙ্গে মিরাজের এই বাদানুবাদে মাঠের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে আম্পায়ার ধর্মসেনা দুজনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

তবে ঘটনাটি নিয়ে মিরাজের পক্ষেই কথা বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। চ্যানেল সেভেনের ধারাভাষ্যে তিনি বলেন, মিরাজ ইচ্ছাকৃতভাবে পিচের মাঝ দিয়ে দৌড়াননি।

স্টার্কের হতাশ হওয়ার কারণ অবশ্য ছিল। নতুন বলে তিনটি উইকেট তুলে নেওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করেন। দিনের শেষদিকে মিরাজ হাসান মাহমুদও অস্ট্রেলিয়ার হতাশা আরও বাড়িয়ে দেন।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ উইকেটে ৩৫১ রান করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড এখন ১৫৩ রান। হাতে রয়েছে আরও চার উইকেট। মিরাজ ৩২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তাঁর সঙ্গে উইকেটে থাকা হাসান মাহমুদ অপরাজিত ১৩ রানে।

বিষয় : ক্রিকেট ডারউইন টেস্ট বাংলাদেশ–অস্ট্রেলিয়া মেহেদী হাসান মিরাজ

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

তুমি আর বাংলাদেশে নেই, মিরাজকে স্টার্ক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
তুমি আর বাংলাদেশে নেই, মিরাজকে স্টার্ক
0:00 0:00
1.0x