ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জামায়াতের অঙ্গীকার: শফিকুর রহমান

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জামায়াতের অঙ্গীকার: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র শুধু সরকার গঠনের সাময়িক কোনো প্রক্রিয়া নয়; মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাক্স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ স্বৈরাচার, শোষণ বৈষম্য থেকে মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে। তাঁর অভিযোগ, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশে গণতন্ত্রের কবর রচনা করেছে। জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। নির্বাচনের আগে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি ভুলে গেছে বলে তিনি অভিযোগ করেন।

বিবৃতিতে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে বারবার গণতন্ত্র মানবাধিকার পুনরুদ্ধার করেছে। ইতিহাসজুড়ে স্বৈরাচারী মনোভাব ক্ষমতার অপব্যবহারের কারণে বিভিন্নভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে জুলাই বিপ্লব সংঘটিত করেছে। এই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং জাতির প্রত্যাশা অনুযায়ী বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ইনসাফ, সততা মানবিক মূল্যবোধনির্ভর বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্রকে সুসংহত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করছে জামায়াতে ইসলামী। সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় দলটি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, দেশকে কোনোভাবেই গুম, খুন ক্রসফায়ারের মতো অভিশাপের দিকে ঠেলে দেওয়া যাবে না। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনকে সংকীর্ণ দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। একই সঙ্গে ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি দখলদারিত্ব থেকে দেশকে মুক্ত করে শাসনব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ গণমুখী করার অঙ্গীকার করতে হবে।

বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ন্যায্য নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

বিষয় : রাজনীতি জাতীয় গণতন্ত্র দিবস

দৈনিক নবকাল

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জামায়াতের অঙ্গীকার: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x