ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে বাংলাদেশের নতুন মাইলফলক, শেষ ষোলোয় গৌরব-আয়মান

নবকাল স্পোর্টস

গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান। ছবি: সংগ্রহ

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে প্রথম অংশগ্রহণেই নতুন মাইলফলক গড়েছে বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।

শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির মুখোমুখি হন বাংলাদেশের গৌরব-আয়মান। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখেন তারা।

প্রথম গেমে প্রায় একতরফা আধিপত্য দেখান বাংলাদেশের দুই শাটলার। কাজাখস্তানের জুটিকে মাত্র ৮ পয়েন্টে আটকে রেখে ২১-৮ ব্যবধানে প্রথম গেম জিতে নেন গৌরব ও আয়মান।

দ্বিতীয় গেমেও একই ছন্দ ধরে রাখেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রতিপক্ষকে খুব একটা সুযোগ না দিয়ে ২১-১২ ব্যবধানে গেমটি জিতে নেন তারা। ফলে সরাসরি ২-০ গেমে ম্যাচ জিতে রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেন গৌরব-আয়মান।

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যাডমিন্টন যাত্রা এবারই প্রথম। অভিষেকেই পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোতে উঠে গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান গড়লেন দেশের ব্যাডমিন্টনের জন্য উল্লেখযোগ্য এক মাইলফলক।

বিষয় : এশিয়ান গেমস ব্যাডমিন্টন পুরুষ দ্বৈত গৌরব সিংহ আয়মান ইবনে জামান

দৈনিক নবকাল

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে বাংলাদেশের নতুন মাইলফলক, শেষ ষোলোয় গৌরব-আয়মান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে প্রথম অংশগ্রহণেই নতুন মাইলফলক গড়েছে বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।

শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির মুখোমুখি হন বাংলাদেশের গৌরব-আয়মান। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখেন তারা।

প্রথম গেমে প্রায় একতরফা আধিপত্য দেখান বাংলাদেশের দুই শাটলার। কাজাখস্তানের জুটিকে মাত্র ৮ পয়েন্টে আটকে রেখে ২১-৮ ব্যবধানে প্রথম গেম জিতে নেন গৌরব ও আয়মান।

দ্বিতীয় গেমেও একই ছন্দ ধরে রাখেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রতিপক্ষকে খুব একটা সুযোগ না দিয়ে ২১-১২ ব্যবধানে গেমটি জিতে নেন তারা। ফলে সরাসরি ২-০ গেমে ম্যাচ জিতে রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেন গৌরব-আয়মান।

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যাডমিন্টন যাত্রা এবারই প্রথম। অভিষেকেই পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোতে উঠে গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান গড়লেন দেশের ব্যাডমিন্টনের জন্য উল্লেখযোগ্য এক মাইলফলক।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x