ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

কূটনীতিকদের নিয়ে খেলাফত মজলিসের নৈশভোজ

কূটনীতিকদের নিয়ে খেলাফত মজলিসের নৈশভোজ
ছবি: সংগ্রহ

রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার ‘এ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬’ শীর্ষক এ আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে জার্মানি, ইরান, সিঙ্গাপুর, ইরাক, মালদ্বীপ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, পাকিস্তান, নেদারল্যান্ডস, নরওয়ে, আর্জেন্টিনা ও ব্রুনাইয়ের কূটনৈতিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিসের ইতিহাস, ভিশন, মিশন, ভবিষ্যৎ অগ্রাধিকার এবং দেশের সামাজিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সমাপনী বক্তব্যে দলের আমীর মাওলানা মামুনুল হক দলের পররাষ্ট্রনীতি, সংখ্যালঘু ও নারীর অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থনীতি এবং নৈতিক দর্শন নিয়ে কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কোনো জনগোষ্ঠী বা রাষ্ট্রের প্রতি বিদ্বেষ পোষণ করে না। ইসলামী মূল্যবোধকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে দলটি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্য বাণিজ্য ও মানবিক সংলাপের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। কোনো নির্দিষ্ট শক্তি বা বলয়ের পক্ষ না নিয়ে জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান ও ভারসাম্যের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণে বিশ্বাসী তাঁর দল।

তিনি আরও বলেন, দলের সনদে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায়ও দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

মামুনুল হক বলেন, স্বাধীন বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যম ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং জবাবদিহিমূলক সরকারের অপরিহার্য পূর্বশর্ত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। পবিত্র কোরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারি মাওলানা আহমদ বিন ইউসুফ।

এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

বিষয় : রাজনীতি কূটনীতি বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক

দৈনিক নবকাল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কূটনীতিকদের নিয়ে খেলাফত মজলিসের নৈশভোজ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
কূটনীতিকদের নিয়ে খেলাফত মজলিসের নৈশভোজ
0:00 0:00
1.0x