সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার
(১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ
তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী বলেন, আহত বাংলাদেশিদের চিকিৎসার
বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি
আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক ও নিরাপদে থাকার
অনুরোধ জানান তিনি।
শামা
ওবায়েদ ইসলাম আরও বলেন, রিয়াদের
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের অন্যান্য
বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি
পর্যালোচনা করে বিমান চলাচলের
বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে
রিয়াদের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত
হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সংঘাত
বন্ধ এবং বেসামরিক নাগরিকদের
সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে
সরকার।
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা
হয়েছে, নিহত ও আহত
বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের
সঙ্গে যোগাযোগ রাখছে।
নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।