ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিধানসভায় প্রস্তাব আনতে যাচ্ছে কেরলমের কংগ্রেস সরকার। সোমবার (১২ অক্টোবর) মুখ্যমন্ত্রী ভিডি সতীশন প্রস্তাবটি পেশ করতে পারেন। দেশটির কোনো রাজ্য বিধানসভায় জ্ঞানেশের বিরুদ্ধে এমন প্রস্তাব আনার ঘটনা এটিই প্রথম।
আনন্দবাজার
ডট কমের প্রতিবেদন অনুযায়ী,
প্রস্তাবে তিনটি দাবি রয়েছে—জ্ঞানেশ
কুমারকে অপসারণে কেন্দ্রের কাছে আবেদন, এসআইআর
প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ
ভোটারদের নাম পুনর্বহাল এবং
নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংশোধন।
নিয়োগ
আইন সংশোধন করে প্রধানমন্ত্রী ও
লোকসভার বিরোধী দলনেতার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ প্যানেলে রাখার দাবি জানানো হবে।
২০২৩ সালে আইন সংশোধনের
মাধ্যমে এই প্যানেল থেকে
প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছিল।
বিরোধীদের অভিযোগ, বর্তমান ব্যবস্থায় নির্বাচন কমিশনার নিয়োগে কেন্দ্রীয় সরকারের প্রভাব বেশি।
১৪০
আসনের কেরলম বিধানসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের ১০২, বামজোট এলডিএফের
৩৫ এবং বিজেপির তিনজন
বিধায়ক রয়েছেন। প্রস্তাবে বামজোটের সমর্থন পাওয়ার আশা করছে কংগ্রেস
সরকার।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে এসআইআরের বিরুদ্ধে কেরলের তৎকালীন বাম সরকার বিধানসভায় প্রস্তাব পাস করেছিল। সে সময় কংগ্রেসও প্রস্তাবটিকে সমর্থন দিয়েছিল।
সূত্র: আনন্দবাজার