ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

চুক্তি করতে চায় ইরান, কিন্তু জানে না কীভাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগ্রহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চুক্তি করতে আগ্রহী, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটি জানে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা জানে না। তারা জানে না কীভাবে করতে হয়।’

ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারে না।

ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, বর্তমানে ইরানের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেই। বিশ্বের যেকোনো দেশের তুলনায় দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতিও সবচেয়ে খারাপ বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া ইরানের হাতে অর্থ নেই বলেও দাবি করেন ট্রাম্প।

সমাবেশে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার পূর্বাভাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।’

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে ট্রাম্প এসব মন্তব্য করেন।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক পারমাণবিক অস্ত্র মার্কিন নির্বাচন

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চুক্তি করতে চায় ইরান, কিন্তু জানে না কীভাবে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চুক্তি করতে আগ্রহী, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটি জানে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা জানে না। তারা জানে না কীভাবে করতে হয়।’

ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারে না।

ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, বর্তমানে ইরানের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেই। বিশ্বের যেকোনো দেশের তুলনায় দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতিও সবচেয়ে খারাপ বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া ইরানের হাতে অর্থ নেই বলেও দাবি করেন ট্রাম্প।

সমাবেশে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার পূর্বাভাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।’

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে ট্রাম্প এসব মন্তব্য করেন।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x