জাতি গঠন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, জ্ঞানচর্চা, দেশপ্রেম ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে তরুণেরা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
সোমবার
ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক বিশেষ অতিথি
বক্তৃতায় এসব কথা বলেন
প্রতিরক্ষা উপদেষ্টা।
অনুষ্ঠানে
তিনি বলেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার
মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে
মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৌশলগত স্থিতিশীলতারও
ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রতিরক্ষা
উপদেষ্টা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব
নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই
দর্শনে উদ্বুদ্ধ হয়ে তরুণদের নিজ
নিজ অবস্থান থেকে মেধা ও
উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের
উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান
জানান তিনি।
জুলাই
গণ-অভ্যুত্থানে ব্র্যাক শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা
২০২৪
সালের জুলাই গণ-অভ্যুত্থানে ব্র্যাক
ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন এ কে
এম শামছুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনের
সময় সহপাঠীদের রক্তে রঞ্জিত রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে আহত ব্যক্তিদের
উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায়
শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছিলেন,
তা সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য
দৃষ্টান্ত।
তাঁর
মতে, অন্যায়ের বিরুদ্ধে তরুণদের এই আত্মত্যাগ ও
ঐক্যবদ্ধ প্রতিরোধ জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের
পতন এবং নতুন বাংলাদেশের
স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছিল।
প্রযুক্তি ও নৈতিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা
প্রতিরক্ষা
উপদেষ্টা আশা প্রকাশ করেন,
প্রযুক্তিগত উৎকর্ষ, নৈতিক মূল্যবোধের চর্চা ও দেশপ্রেমের চেতনায়
বলীয়ান হয়ে তরুণেরা ভবিষ্যতে
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন
চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করবেন। তাঁদের হাত ধরেই বাংলাদেশ
নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত
করেন তিনি।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।