সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশি প্রবাসীদের বিষয়ে সরকার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শ্রম উইং প্রয়োজনীয় যোগাযোগ ও তদারকি শুরু করেছে।
মঙ্গলবার
নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে এসব কথা বলেন
মন্ত্রী।
আরিফুল
হক চৌধুরী বলেন, এই মর্মান্তিক ঘটনায়
দুজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আহত
ব্যক্তিদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকার তাঁদের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছে। তিনি
নিজেও আহত একজনের বাবার
সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং
তাঁকে সমবেদনা জানানোর পাশাপাশি সহায়তার আশ্বাস দিয়েছেন।
সৌদি
আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে অত্যন্ত সাবধানে থাকতে হবে এবং নিরাপদ
আশ্রয়ে অবস্থান করতে হবে। জরুরি
প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরে সরাসরি যোগাযোগ করার জন্যও তিনি
প্রবাসীদের পরামর্শ দেন।
বিমানবন্দরে
প্রবাসীদের হয়রানি প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরে
হয়রানির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য
মন্ত্রণালয়ের অফিশিয়াল ইমেইলে অভিযোগ পাঠানোর অনুরোধ জানান তিনি।
৭
নভেম্বর চালু হচ্ছে শ্রমজীবী
নারীদের হোস্টেল ও হাসপাতাল
এদিকে
নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীদের নিরাপদ কর্মপরিবেশ, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত
করতে বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্রের
মহিলা হোস্টেল ও পাঁচ শয্যার
হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী।
তিনি
বলেন, শ্রমজীবী নারীরা যাতে নির্বিঘ্নে ও
নিরাপদে কাজ করতে পারেন,
সে জন্য আবাসন ও
চিকিৎসাসুবিধা নিশ্চিত করা জরুরি। স্থানীয়
মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী ৭ নভেম্বর শ্রমজীবী
মহিলা হোস্টেল ও হাসপাতালের কার্যক্রম
আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করার লক্ষ্যে
কাজ চলছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।