ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

পলাশবাড়ীতে চার সাংবাদিককে আটকে মারধর, টাকা ও সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ

দুলাল সরকার
দুলাল সরকার রিপোর্টার

পলাশবাড়ীতে চার সাংবাদিককে আটকে মারধর, টাকা ও সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ
ছবি: সংগ্রহ

গাইবান্ধার পলাশবাড়ীতে মোবাইল কোর্টের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিকের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তাঁদের আটকে রেখে মারধরের পাশাপাশি নগদ টাকা, মুঠোফোন ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক সাংবাদিক।

অভিযোগকারী মো. আনোয়ার হোসেন শামীম (৩২) দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পলাশবাড়ী উপজেলা প্রশাসন পরিচালিত একটি মোবাইল কোর্টের অভিযান ও বক্তব্য ধারণ করেন সাংবাদিকেরা। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা গাইবান্ধা শহরে ফিরছিলেন। বিকেল আনুমানিক চারটার দিকে পলাশবাড়ী থানার আমবাগান এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ১০ থেকে ১৫ জন তাঁদের পথরোধ করেন।

অভিযোগে বলা হয়, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ওই দলটি সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে লাঠি, লোহার রড, পাইপ ও শাবল ছিল। তাঁদের মারধরে কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।

অভিযোগকারী আরও বলেন, হামলাকারীরা সাংবাদিকদের পরিচয় জানার পরও তাঁদের মুঠোফোন ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁদের একটি পরিত্যক্ত দোকানঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ সময় সাংবাদিকদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা, মুঠোফোন এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেন। পরে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আহত সাংবাদিকেরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন পাপুল সরকার, সিরাজুল ইসলাম রতন, সোহেল রশিদ হৃদয়, বারেজিদ মণ্ডল, স্বরণ মিয়া, সৃজন মিয়া, নিমন মিয়া, শরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, বাহিদ মিয়া, শফিকুল ইসলাম, আকাশ কবির ও রানা আহমেদ। তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগকারী আনোয়ার হোসেন শামীম বলেন, পেশাগত দায়িত্ব পালন করে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে তাঁদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনার পর তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিষয় : হামলা গাইবান্ধা সাংবাদিক নির্যাতন পলাশবাড়ী মোবাইল কোর্ট

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পলাশবাড়ীতে চার সাংবাদিককে আটকে মারধর, টাকা ও সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x