ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

বাংলাদেশ-সৌদি আকাশপথে ফ্লাইট বাড়ল ৪৯ থেকে ৮৫

দুলাল সরকার
দুলাল সরকার স্টাফ রিপোর্টার

বাংলাদেশ-সৌদি আকাশপথে ফ্লাইট বাড়ল ৪৯ থেকে ৮৫
ছবি: সংগ্রহ

বাংলাদেশ সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারণ এবং দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা নিরসনে নতুন দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি (এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সপ্তাহে ফ্লাইট পরিচালনার সংখ্যা ৪৯টি থেকে বাড়িয়ে ৮৫টি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকার সৌদি আরবের কাছে সপ্তাহে অতিরিক্ত ৩৬টি ফ্লাইট পরিচালনার প্রস্তাব দেয়। সৌদি কর্তৃপক্ষ প্রস্তাবে সম্মতি দেওয়ার পর দুই দেশের মধ্যে নতুন এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়।

নতুন চুক্তির ফলে ঢাকা, চট্টগ্রাম সিলেট থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম মদিনা রুটে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সৌদি আরব সফররত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হাসান সিদ্দিক বলেন, আগে বাংলাদেশ সৌদি আরবের মধ্যে সপ্তাহে ৪৯টি ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল। নতুন চুক্তির ফলে তা বেড়ে ৮৫টিতে দাঁড়িয়েছে।

তার মতে, এতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের যাতায়াত সহজ হবে এবং টিকিটের সংকট উচ্চমূল্য কমে আসবে। পাশাপাশি হজ ওমরাহ ফ্লাইট পরিচালনায় দীর্ঘদিনের বিভিন্ন জটিলতারও সমাধান হবে।

বেবিচক চেয়ারম্যান জানান, গত আগস্ট তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে সৌদি আরব সফরে যান। ওই সফরেই দুই দেশের মধ্যে নতুন বিমান চলাচল চুক্তি চূড়ান্ত স্বাক্ষরিত হয়।

কমতে পারে টিকিট সংকট ভাড়া

বাংলাদেশ-সৌদি রুটে অতিরিক্ত ফ্লাইট চালু হলে দীর্ঘদিনের টিকিট সংকট অনেকটাই কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। চাহিদার তুলনায় আসনসংখ্যা বাড়লে টিকিটের অস্বাভাবিক মূল্যও সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে।

এর ফলে সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি, ওমরাহ পালনকারী এবং ব্যবসায়িক ভ্রমণকারীরা আরও সহজ, দ্রুত সাশ্রয়ীভাবে যাতায়াতের সুযোগ পাবেন।

হজ ফ্লাইটেও কমবে জটিলতা

প্রতিবছর হজ মৌসুমে শেষ মুহূর্তে স্লট সংকট, ফ্লাইট পুনঃতফসিল এবং পরিচালনাগত জটিলতার কারণে হাজিদের ভোগান্তিতে পড়তে হয়। নতুন চুক্তির মাধ্যমে এসব সমস্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। স্থায়ী কার্যকর স্লট ব্যবস্থাপনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

স্লট নিয়ে বৈঠক

বাংলাদেশি বিমান সংস্থাগুলো, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সুবিধাজনক সময়ে অবতরণ উড্ডয়নের স্লট পেতে সমস্যার মুখোমুখি হচ্ছে। অনেক ক্ষেত্রে গভীর রাত বা অনুপযুক্ত সময়ে স্লট পাওয়ায় পরিচালন ব্যয় বেড়েছে এবং যাত্রীদেরও ভোগান্তি হয়েছে।

সমস্যা সমাধানে বাংলাদেশের প্রতিনিধি দল সৌদি আরবের স্লট নির্ধারণকারী কর্তৃপক্ষ সৌদি স্লট ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরা তাদের পরিচালনাগত সমস্যাগুলো তুলে ধরেন। যাত্রীদের সুবিধা বিমান সংস্থাগুলোর কার্যক্রম বিবেচনায় বাস্তবসম্মত সময়সূচি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বিষয় : ফ্লাইট বৃদ্ধি হজ ও ওমরাহ প্রবাসী যাত্রী এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট বাংলাদেশ–সৌদি বিমান চলাচল

দৈনিক নবকাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বাংলাদেশ-সৌদি আকাশপথে ফ্লাইট বাড়ল ৪৯ থেকে ৮৫

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x