ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

১৮০ দিনেও আশাজাগানিয়া কিছু করতে পারেনি সরকার

ঢাকা প্রতিনিধি

ছবি: সংগ্রহ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর বহু প্রত্যাশা নিয়ে দায়িত্ব নেওয়া সরকার ১৮০ দিন পার হলেও আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নে ১৮০ দিনের যে বাধ্যবাধকতা ছিল, তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। একইভাবে উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়সীমাও মানা হয়নি। এটি জনরায়ের প্রতি স্পষ্ট উপেক্ষা অবজ্ঞা।

শুক্রবার দুপুরে রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর বহু প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা দায় নিয়েই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেও সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়সীমা উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি উচ্চকক্ষ গঠনের বিষয়েও নির্ধারিত বাধ্যবাধকতা মানা হয়নি। তাঁর মতে, এসব ঘটনা জনরায়ের প্রতি সরকারের অবজ্ঞার প্রকাশ।

শূরা অধিবেশনে যারা ছিলেন

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন।

অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।

ছাড়া বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি অলিউল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, শ্রমিক নেতা আলহাজ আমীরুল হক, মাহবুব ইসলাম, যুব নেতা হাফেজ ইকবাল, মুফতি নিজাম উদ্দিন, চিকিৎসক মো. মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ আমিনুল হক তালুকদার, আলহাজ আলাউদ্দিন, মুফতি মুস্তাকিম বিল্লাহ, রাকিবুল ইসলাম মুহাম্মদ নাজমুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিষয় : রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই সনদ

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

১৮০ দিনেও আশাজাগানিয়া কিছু করতে পারেনি সরকার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x