ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

মালাইকার নাচে জমবে আপন জুয়েলার্সের ওয়েডিং মুনসুন

মো: মনির হোসেন পাটোয়ারী
মো: মনির হোসেন পাটোয়ারী স্টাফ রিপোর্টার

মালাইকার নাচে জমবে আপন জুয়েলার্সের ওয়েডিং মুনসুন
আপন ওয়েডিং মুনসুন আয়োজনে কেন্দ্রীয় আকর্ষণ অভিনেত্রী মালাইকা চৌধুরী।

বিয়ের মৌসুমের আনন্দ, ঐতিহ্য ও উৎসবের আবহকে সামনে রেখে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ নামের এ আয়োজনে কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে রয়েছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। তাঁর সঙ্গে রয়েছেন মডেল রাজ মানিয়া।

বাংলাদেশের মানুষের বিয়ে, উৎসব ও জীবনের নানা বিশেষ মুহূর্তের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আপন জুয়েলার্স। প্রায় চার দশকের পথচলায় প্রতিষ্ঠানটি জুয়েলারি পণ্য ও সেবার পাশাপাশি আস্থা, ঐতিহ্য ও রুচির একটি পরিচিত নাম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। সময়ের সঙ্গে আধুনিক নকশা ও নতুন ভাবনা যুক্ত হলেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গুরুত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

‘আপন ওয়েডিং মুনসুন’কে সেই ধারাবাহিকতারই নতুন আয়োজন হিসেবে তুলে ধরা হয়েছে। বিয়েকে শুধু সামাজিক আনুষ্ঠানিকতা নয়, বাঙালির সংস্কৃতি, পারিবারিক বন্ধন, আবেগ ও উৎসবের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে ক্যাম্পেইনে।

বিশেষ জিঙ্গেল, নৃত্য ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি হয়েছে ক্যাম্পেইনের থিমেটিক বিজ্ঞাপন। এটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদি হাছিব। বিজ্ঞাপনে মালাইকা চৌধুরীর উপস্থিতি আয়োজনটিতে আলাদা মাত্রা যোগ করেছে। নৃত্য, সংগীত ও উৎসবের আবহে নির্মিত বিজ্ঞাপনে বিয়ের মৌসুমের প্রাণবন্ততা এবং নতুন প্রজন্মের উদযাপনের সঙ্গে আপন জুয়েলার্সের ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরা হয়েছে।

এ আয়োজন শুধু বিজ্ঞাপন প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে রাখা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন—Dance Challenge’। বিজ্ঞাপনে প্রদর্শিত নাচ অনুসরণ করে আগ্রহীরা নিজেদের পরিবেশনার ভিডিও ধারণ করে ফেসবুক, টিকটক কিংবা ইনস্টাগ্রামে প্রকাশ করতে পারবেন। অংশগ্রহণের ক্ষেত্রে ভিডিওতে Apon Jewellers-কে ট্যাগ করতে হবে। নির্বাচিত সেরা ১০ জন অংশগ্রহণকারীর জন্য থাকছে আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার।

নতুন এ ক্যাম্পেইনের মধ্য দিয়ে আপন জুয়েলার্সের দীর্ঘদিনের ঐতিহ্য ও গ্রাহকসম্পর্কের পাশাপাশি নতুন প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগও তৈরি হয়েছে। দেশীয় সংস্কৃতি ও উৎসবের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার ধারাবাহিকতায় ‘আপন ওয়েডিং মুনসুন’কে আধুনিক এক সংযোজন হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

চার দশকের পথচলায় মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে এবার বিয়ের মৌসুমের আনন্দকে নতুনভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে আপন জুয়েলার্স। ঐতিহ্য, আধুনিকতা ও নতুন প্রজন্মের অংশগ্রহণের সমন্বয়ে সাজানো এ ক্যাম্পেইনের অন্যতম মুখ মালাইকা চৌধুরী।

বিষয় : আপন জুয়েলার্স আপন ওয়েডিং মুনসুন মালাইকা চৌধুরী ডান্স চ্যালেঞ্জ ওয়েডিং ক্যাম্পেইন

দৈনিক নবকাল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মালাইকার নাচে জমবে আপন জুয়েলার্সের ওয়েডিং মুনসুন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x