ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে কটাক্ষ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাই।ছবি: সংগ্রহ

এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পিল্লাইকে জাতিসংঘে কাজ করা একজন উদারপন্থী ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, তাঁর নাম আগে কখনো শোনেননি। নাভি পিল্লাইয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিষয়ে প্রতিবেদন দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রিপাবলিকানদের এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এসব মন্তব্য করেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত ওই সমাবেশে তিনি বলেন, ‘আজ নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এমন একজনকে, যার নাম আমি কখনো শুনিনি। কেউই তাঁকে চেনে না। বিষয়টি রহস্যজনক।’ তবে এরপরই তিনি যোগ করেন, ‘তবু তাঁকে অভিনন্দন।’

আটটি যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের

সমাবেশে আবারও আটটি যুদ্ধের অবসান ঘটানোর দাবি করেন ট্রাম্প। এ প্রসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের উদাহরণ টেনে তিনি বলেন, এসব যুদ্ধের যেকোনো একটির অবসান ঘটানোর জন্যই নোবেল শান্তি পুরস্কার পাওয়া যেতে পারে।

ট্রাম্প বলেন, ‘এই আটটি যুদ্ধের যেকোনো একটির জন্যই নোবেল পুরস্কার পাওয়া যায়। আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি। কোনো প্রেসিডেন্টই এমনটা করেননি।’

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন ট্রাম্প। এবারও পুরস্কার কমিটির পাশাপাশি নরওয়ের সমালোচনা করেন তিনি।

নরওয়েকে ভুলে যাবেন না, বললেন ট্রাম্প

ট্রাম্পের দাবি, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রতিনিধিত্বে যুক্তরাষ্ট্রেরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। কিন্তু তা না হওয়াকে নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে মন্তব্য করেন তিনি।

তাঁর ভাষায়, ‘গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু’ হিসেবে আখ্যায়িত একদল উগ্র মতাদর্শীর কারণে পুরস্কারটি চিরতরে গ্রহণযোগ্যতা হারিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা নরওয়েকে ভুলব না।’ নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে যুক্তরাষ্ট্রের প্রতি নরওয়ে ও অন্যান্য দেশের শোষণমূলক আচরণের আরেকটি নিদর্শন বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ

সমাবেশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও নাভি পিল্লাইকে নিয়ে মন্তব্য করেন ট্রাম্প।

পোস্টে তিনি লেখেন, ‘এই নারী সম্পর্কে আমি কিছুই জানি না, অন্য কেউও জানে না! আমার জানামতে, ইসরাইলকে ঘৃণা করার বিষয়টি ছাড়া আর কেউ কখনো তাঁর নামও শোনেনি।’

নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প আরও লেখেন, ‘নোবেল “শান্তি” পুরস্কারটি একদল উগ্র মতাদর্শীর কারণে চিরতরে কলঙ্কিত হয়েছে। তারা গণতন্ত্রবিরোধী এবং সভ্যতার শত্রু।’

নাভি পিল্লাইয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শেষে গণহত্যার সিদ্ধান্ত জানিয়েছিল। সেই প্রেক্ষাপটেই পিল্লাইকে নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: আনাদোলু

বিষয় : ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল নোবেল শান্তি পুরস্কার নাভি পিল্লাই যুক্তরাষ্ট্র, নরওয়ে

দৈনিক নবকাল

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে কটাক্ষ ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x