ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

পাঁচ বছর পর ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান

ফরিদুল আলম ফরিদ
ফরিদুল আলম ফরিদ স্টাফ রিপোর্টার

পাঁচ বছর পর ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান
ছবি: সংগ্রহ

নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিরইভাঞ্জেল চার্চ সেন্টার’- আগামী ১০ অক্টোবর বসছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজনঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ চলচ্চিত্র, সংগীত, নাটক ফ্যাশনসহ বিভিন্ন শাখায় সেরা তারকাদের সম্মাননা দেওয়া হবে এবারের আয়োজনে।

দীর্ঘ পাঁচ বছর পর এই আয়োজনের মঞ্চে ফিরছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সর্বশেষ ২০২১ সালে নিউইয়র্কের জামাইকায় অনুষ্ঠিত ১৯তম আসরে অংশ নিয়েছিলেন তিনি। এবার সম্মাননা গ্রহণ প্রদান করার পাশাপাশি বিশেষ পারফর্ম্যান্সেও অংশ নেবেন এই অভিনেতা।

অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরী, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, শিরীন শিলা এবং সংগীতশিল্পী রিজিয়া পারভীন এস আই টুটুল।

বড় আয়োজনের প্রস্তুতি

শো টাইম Music-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধানে এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। মূল উপস্থাপনা প্রোগ্রাম প্ল্যানিংয়ের দায়িত্বে থাকছেন শারমিনা সিরাজ সোনিয়া। নেপথ্যে সহযোগিতা করছেন মেহেদী হাসান, সাফওয়াত গণি রকি আলিয়ানে।

শারমিনা সিরাজ সোনিয়া বলেন, প্রথমবারের মতো ঢালিউড অ্যাওয়ার্ডের মতো বড় আয়োজনের উপস্থাপনা করতে যাচ্ছি। শাকিব খানের সঙ্গে ইতিমধ্যেই আমাদের মিটিং সম্পন্ন হয়েছে। অন্যান্য শিল্পীদের বিষয়েও সব চূড়ান্ত। আশা করছি এবারের আয়োজন অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্ণাঢ্য হবে।

স্মৃতিতে মনপুরা

চঞ্চল চৌধুরী বলেন, ২০১০ সালেমনপুরামুক্তির পর প্রথমবার এই অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলাম। এরপর আরও কয়েকবার গিয়েছি। এবারের বর্ণিল আয়োজনের জন্য শুভকামনা রইল।

গান দিয়ে দর্শক মাতাতে প্রস্তুত রিজিয়া পারভীনও। নিউইয়র্কের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন স্পর্শিয়া কানাডায় অবস্থানরত শিরীন শিলাও।

নাচ, গান, তারকাদের উপস্থিতি এবং পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ১০ অক্টোবর নিউইয়র্কে বসতে যাচ্ছে জমকালো এই সাংস্কৃতিক আসর। তবে এবারের আসরে কারা সম্মাননা পাচ্ছেন, তা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে অনুষ্ঠানটির রাত পর্যন্ত।

বিষয় : তমা মির্জা ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ শাকিব খান চঞ্চল চৌধুরী

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ বছর পর ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x