জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
রাষ্ট্রপতি
ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
বিভাগ শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে
এ নিয়োগ দেয়।
শিক্ষা
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান
আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী
অধ্যাপক ড. মো. নূরুল
ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া
হয়েছে।
প্রজ্ঞাপন
অনুযায়ী, উপাচার্য পদে তাঁর মেয়াদ
যোগদানের তারিখ থেকে চার বছর
অথবা অবসর গ্রহণের তারিখ
পর্যন্ত—যেটি আগে ঘটে—কার্যকর থাকবে। তিনি বর্তমান পদের
সমপরিমাণ বেতন-ভাতা পাবেন
এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট
অন্যান্য সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের
প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক নূরুল ইসলামকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
প্রজ্ঞাপনে
আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি
ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো
সময় এ নিয়োগ বাতিল
করতে পারবেন।
এর
আগে অধ্যাপক নূরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির
উপাচার্যের দায়িত্বে ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওই
পদ থেকে অব্যাহতি নেন।