ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

আবার একজোট হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

আবার একজোট হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগ্রহ

ফেনীর ফুলগাজীতে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিতাড়িত স্বৈরাচারী শক্তি ও নেপথ্যে সক্রিয় থাকা গুপ্ত মহল আবারও একজোট হয়ে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া স্বৈরাচার ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাঁর দাবি, সেই শক্তি ও নেপথ্যে থাকা গুপ্ত বাহিনী আবারও একত্র হয়েছে। ১৯৯১, ১৯৮৬ সালসহ বিগত বিভিন্ন নির্বাচনেও তারা গোপনে একসঙ্গে কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনের আগে একটি মহল মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ‘বেহেশতের টিকিট’ বিক্রির মতো বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছে। তাঁর ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড শিরকের শামিল ও মুনাফেকি আচরণ। এখন ওই মহল তথাকথিত ‘এক দফা’র স্লোগান তুলে দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, নারীদের আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় গুরুদের জন্য ভাতার ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচসুবিধা সম্প্রসারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল ও নদী খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এসব উদ্যোগের মাধ্যমে জনসেবা সম্প্রসারণ ও পরিবেশ সুরক্ষায় সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিষয় : তারেক রহমান রাজনীতি সরকার ফেনী উন্নয়ন

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আবার একজোট হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x