যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জনমত জরিপে তার প্রতি সমর্থনের হার ৩৫ শতাংশে নেমে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে
বলা হয়েছে, গত মাসের জরিপে
ট্রাম্পের অনুমোদনের হার ছিল ৩৭
শতাংশ। এক মাসের ব্যবধানে
তা ২ শতাংশ কমেছে।
ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি এবং
অর্থনীতি পরিচালনা নিয়ে ভোটারদের অসন্তোষ
এই পতনের অন্যতম কারণ হিসেবে উঠে
এসেছে।
দেশব্যাপী অনলাইনে
পরিচালিত জরিপে দেখা গেছে, প্রায়
এক দশকের মধ্যে প্রথমবারের মতো অর্থনীতি পরিচালনার
ক্ষেত্রে ভোটাররা রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের বেশি উপযুক্ত মনে
করছেন।
বিশ্লেষকদের মতে,
আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে এই ফলাফল
রিপাবলিকান পার্টির জন্য উদ্বেগের কারণ
হতে পারে। কারণ, ওই নির্বাচনের ফলাফলের
ওপর আগামী দুই বছরের জন্য
মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ভর করবে।
তবে নিজের
জনপ্রিয়তা নিয়ে ভিন্ন দাবি
করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি
লিখেছেন, ‘ভুয়া সংবাদমাধ্যমের তৈরি
করা নয়, আমার প্রকৃত
জরিপের ফল এখন পর্যন্ত
সবচেয়ে ভালো।’
ট্রাম্প প্রশাসনের
অর্থনৈতিক নীতি, মূল্যস্ফীতি এবং জ্বালানির ব্যয়
বৃদ্ধিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক
বিতর্ক অব্যাহত রয়েছে। এসব বিষয় তার
প্রশাসনের প্রতি জনসমর্থনে প্রভাব ফেলছে বলে জরিপে উল্লেখ
করা হয়েছে।
সূত্র: রয়টার্স