বৃষ্টির কারণে বাংলাদেশ–মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে গড়াল না। টানা বর্ষণে খেলা শুরুর তিন ঘণ্টা আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।
এর
আগে টুর্নামেন্টের কয়েকটি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ–মালয়েশিয়া ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস ছিল। শেষ পর্যন্ত
বাংলাদেশ দল মাঠের উদ্দেশে
রওনা হওয়ার আগেই ম্যাচ বাতিলের
সিদ্ধান্ত আসে।
টানা
বৃষ্টির কারণে আজকের দুটি কোয়ার্টার ফাইনালের
কোনোটিই মাঠে গড়ায়নি। পরিস্থিতি
এতটাই প্রতিকূল ছিল যে নির্ধারিত
সময়ের অনেক আগেই বাংলাদেশ–মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন সংশ্লিষ্টরা।
অন্য
কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচও
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শ্রীলঙ্কাও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
আগামী
১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে
ওই ম্যাচ নিয়েও রয়েছে বৃষ্টির শঙ্কা। নির্ধারিত সময়ে সেমিফাইনাল ম্যাচ
মাঠে না গড়ালে র্যাঙ্কিংয়ের
নিয়মে বাংলাদেশকে বিদায় নিতে হবে। কারণ
বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে
বাংলাদেশের চেয়ে দুই ধাপ
এগিয়ে রয়েছে পাকিস্তান।