ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক

যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা
ছবি: সংগ্রহ

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেপ্তারের পর রোববার সকালে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পরে নির্দিষ্ট শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইনজীবী দলের প্রধান রত্না সিংহ জানিয়েছেন, মুক্তির শর্ত অনুযায়ী, দীপকে, সৌরভ ও আশুতোষ আগামী এক বছর কোথাও ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না।

মুক্তি পাওয়ার পর আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তাঁরা সংবাদ সম্মেলন করবেন।

তিন নেতার মুক্তির পর এক বিবৃতিতে সিজেপি বলেছে, ‘ককরোচরা কখনো মরে না। অবশেষে দীপকে, সৌরভ ও রাঙ্কাকে ছাড়তে বাধ্য হলো দিল্লি পুলিশ।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় সতর্কতামূলকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

দিল্লিতে একটি আন্দোলনে যোগ দিতে শনিবার সকালে মুম্বাই থেকে রাজধানীতে পৌঁছান সিজেপির এই তিন নেতা। বিমান থেকে নামার আগেই পুলিশ তাঁদের আটক করে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

বিষয় : রাজনীতি ভারত দিল্লি বিক্ষোভ সিজেপি বিক্ষোভ

দৈনিক নবকাল

রোববার, ১১ অক্টোবর ২০২৬

যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেপ্তারের পর রোববার সকালে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পরে নির্দিষ্ট শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইনজীবী দলের প্রধান রত্না সিংহ জানিয়েছেন, মুক্তির শর্ত অনুযায়ী, দীপকে, সৌরভ ও আশুতোষ আগামী এক বছর কোথাও ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না।

মুক্তি পাওয়ার পর আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তাঁরা সংবাদ সম্মেলন করবেন।

তিন নেতার মুক্তির পর এক বিবৃতিতে সিজেপি বলেছে, ‘ককরোচরা কখনো মরে না। অবশেষে দীপকে, সৌরভ ও রাঙ্কাকে ছাড়তে বাধ্য হলো দিল্লি পুলিশ।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় সতর্কতামূলকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

দিল্লিতে একটি আন্দোলনে যোগ দিতে শনিবার সকালে মুম্বাই থেকে রাজধানীতে পৌঁছান সিজেপির এই তিন নেতা। বিমান থেকে নামার আগেই পুলিশ তাঁদের আটক করে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা
0:00 0:00
1.0x