ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

জ্বালানি খাতে মার্কিন অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা

মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি পর্যায়ের (জি টু জি) সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান। সময় মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বসকিও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

আলোচনায় জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ ব্যবসায়িক অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সরকারি পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিষয় : জ্বালানি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিনিয়োগ এলএনজি জ্বালানি_খাত

দৈনিক নবকাল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

জ্বালানি খাতে মার্কিন অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি পর্যায়ের (জি টু জি) সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান। সময় মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বসকিও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

আলোচনায় জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ ব্যবসায়িক অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সরকারি পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x