রাজধানীর হোটেল সারিনায় রিমার্কের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘লিলি বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে লিলি ব্র্যান্ডের সঙ্গে তার নতুন পথচলার ঘোষণা দেওয়া হয়।
প্রেস মিটে
কেয়া পায়েলকে রিমার্কের ব্র্যান্ড ‘লিলি’র ব্র্যান্ড
অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। এ
সময় লিলির সঙ্গে যুক্ত হতে পেরে নিজের
আনন্দ ও অনুভূতি প্রকাশ
করেন অভিনেত্রী।
কেয়া পায়েল
জানান, মিডিয়ায় কাজ শুরু করার
আগে থেকেই ব্যক্তিগত জীবনে তিনি লিলি ব্র্যান্ডের
বিভিন্ন পণ্য ব্যবহার করে
আসছেন। বিশেষ করে লিলি বডি
ওয়াশসহ ব্র্যান্ডটির বেশ কিছু প্রসাধনী
তার পছন্দের বলে জানান তিনি।
অভিনেত্রী বলেন,
ব্যক্তিগতভাবে আগে থেকেই ব্যবহার
করা একটি ব্র্যান্ডের সঙ্গে
এবার পেশাগতভাবে যুক্ত হতে পারা তার
জন্য আনন্দের বিষয়। লিলির পণ্যের প্রতি নিজের আস্থা ও ভালো লাগার
কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে গর্জিয়াস
লুকে দেখা যায় কেয়া
পায়েলকে। ‘লিলি বেস্ট প্রোডাক্ট
অব দ্য ইয়ার’ উপলক্ষে
আয়োজিত এ অনুষ্ঠানে পণ্যের
মোড়ক উন্মোচন ও উদযাপন পর্বেও
অংশ নেন তিনি। পাশাপাশি
উপস্থিত অতিথি ও ভক্তদের শুভেচ্ছা
জানান এবং নিজের অনুভূতি
প্রকাশ করেন জনপ্রিয় এই
অভিনেত্রী।
নতুন এই পথচলার মধ্য দিয়ে কেয়া পায়েল ও লিলি ব্র্যান্ডের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন অংশীদারিত্বের সূচনা হলো।