ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

মরিয়মের মৃত্যুর মামলা আপসে, জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী

মো: মনির হোসেন পাটোয়ারী
মো: মনির হোসেন পাটোয়ারী স্টাফ রিপোর্টার

মরিয়মের মৃত্যুর মামলা আপসে, জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী
ছবি: সংগ্রহ

নিহত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস-মীমাংসা করেছেন তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ। তবে আপসের পরও জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ মামলায় কারাগারে থাকা তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা। পরে আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করেন।

আদালতে গাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রীর জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান নজরুল। তবে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ওই আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হয়।

এর আগে গত সোমবার দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। সেদিন তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে মাঝেমধ্যে শয়নকক্ষের পাশের বারান্দায় রাত কাটাতে হতো। মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা আদালতকে জানিয়েছিল পুলিশ।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কিছু চিরকুটও পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয় : গাজী নজরুল ইসলাম মরিয়ম খাতুন আত্মহত্যায় প্ররোচনার মামলা ন্যাম ভবন

দৈনিক নবকাল

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মরিয়মের মৃত্যুর মামলা আপসে, জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x