ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

ভারতের ৭১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহত ব্যক্তিদের ভারত ও আফগানিস্তানের ‘মদতপুষ্ট’ সন্ত্রাসী বলে দাবি করেছে ইসলামাবাদ। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ভারত ও আফগানিস্তানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে আফগানিস্তানের দাবি, পাকিস্তান থেকে কথিত দায়েশ সদস্যরা সীমান্ত পেরিয়ে নুরিস্তান প্রদেশে প্রবেশের পর তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আফগান বাহিনী। এতে ২৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, নুরিস্তানসহ আফগানিস্তানের কোনো অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ ‘হাস্যকর, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য’। সাবেক আফগান নিরাপত্তা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া কিংবা দায়েশসহ কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগও তারা অস্বীকার করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এসব হামলার জন্য ভারত ও আফগানিস্তানকে দায়ী করে আসছে ইসলামাবাদ। বিশেষ করে আফগানিস্তানের তালেবান সরকারকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান—টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে পাকিস্তান। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে।

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার এবং তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি মাসের শুরুতে কোহাটে পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় ৩১ জন নিহত হন, যাদের মধ্যে ১৬ জন ছিলেন পুলিশ সদস্য।

এর মধ্যে গত বৃহস্পতিবার আফগানিস্তান থেকে উৎক্ষেপণ করা ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার পর দেশটির ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, এসব হামলা ছিল ‘পরিকল্পিত, নির্ভুল, পরিমিত ও আনুপাতিক’ এবং শুধু শনাক্ত করা সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালানো হয়েছে।

আফগান তালেবানকে বৈরী তৎপরতা বন্ধের পাশাপাশি আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘কার্যকর, সুনির্দিষ্ট, যাচাইযোগ্য ও ধারাবাহিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিষয় : পাকিস্তান পাকিস্তান বেলুচিস্তান নিরাপত্তা অভিযান সন্ত্রাসবাদ

দৈনিক নবকাল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ৭১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x